1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

করোনা মহামারি সংক্রমণ বাড়ছে এমন দেশের তালিকায় বাংলাদেশ বৈশ্বিকভাবে সংক্রমণ কমলেও বাংলাদেশসহ কিছু দেশে বাড়ছে। হাসপাতালেও রোগী ভর্তি বাড়ছে।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

বিশ্বের সব অঞ্চল ও অধিকাংশ দেশে করোনার সংক্রমণ কমতে দেখা যাচ্ছে। গত চার সপ্তাহে যে কয়েকটি দেশে সংক্রমণ বাড়তি দেখা গেছে, বাংলাদেশ তার অন্যতম। করোনা মহামারি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রোগতাত্ত্বিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার এই বিশ্লেষণ প্রকাশ করেছে সংস্থাটি।

সংক্রমণ বৃদ্ধির হার ২০ শতাংশের বেশি, এমন দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তি নিয়মিতভাবে বাড়ছে, এমন দেশের তালিকাতেও বাংলাদেশ রয়েছে। অবশ্য এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো উদ্বেগ–উৎকণ্ঠা দেখা যাচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি চার সপ্তাহের তথ্য পর্যালোচনা করে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। সর্বশেষ বিশ্লেষণে ২২ মে থেকে ১৮ জুনের তথ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন অনেকেই করোনা পরীক্ষা করাতে চান না, পরীক্ষা করানো কমে গেছে। তাই বৈশ্বিকভাবে সংক্রমিত মানুষের সঠিক সংখ্যার প্রতিফলন প্রতিবেদনে নেই।

২৮ দিনে সারা বিশ্বে ১৭ হাজার ৩০৩টি করোনাভাইরাসের জিন বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে দুটি ধরনকে (এক্স.বিবি.১.৫ ও এক্স.বিবি.১.১৬) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ বলছে এবং এই দুটি ধরনের গতিবিধি অনুসরণ করা হচ্ছে। এ ছাড়া ছয়টি ধরনকে পর্যবেক্ষণ করা হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026