1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী উত্তাপে পিছিয়ে গেল বাণিজ্য মেলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ২৫৭ বার দেখা হয়েছে

নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর। আর এই নির্বাচনী উত্তাপে কয়েকদিনে জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে মেলার সব প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মহাপরিচালক রমজান আলী

তিনি বলেন, নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। গেলবারের থেকে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ প্রতিষ্ঠান অংশ নেবে। এবার নতুন করে ৪ থেকে ৫টি প্রতিষ্ঠান আবেদন করেছে।

মেলায় এ পর্যন্ত ৫২১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার, ইকোপার্কসহ নতুন অনেক কিছুই থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026