1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

দুর্নীতির দায়ে বিএনপি নেতা খোকার ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ২৭৭ বার দেখা হয়েছে

রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির দায়ে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

সাজা পাওয়া অপর তিনজন হলেন— ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক আতিক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করা হয়। এতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হলেও পরবর্তী সময়ে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা অপর আসামিদের সঙ্গে যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এতে ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি হয়।

এ ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় একই বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপণের অভিযোগে করা মামলায় ২০১৫ সালে সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।

বিএনপির হেভিওয়েট এই নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026