1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি বেসরকারি মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত, আবেদনের নির্দেশ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচনের সম্ভাবনা জার্মান ফুটবল কিংবদন্তি ম্যানুয়েল নয়্যারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ

রাজনৈতিক দলের কূটনৈতিক তৎপরতা চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবে ভারতেও, বিদেশি দূতাবাস ও বিভিন্ন দেশে সক্রিয় বিএনপিও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

জোরের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর কূটনৈতিক তৎপরতা। সরকারি দল আওয়ামী লীগ করতে যাচ্ছে সফর বিনিময়। এরই মধ্যে চীন সফরে আছে আওয়ামী লীগের একটি দল। খুব শিগগিরই ভারত সফরে যাবেন আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দলের নেতারা। বিপরীতে বিভিন্ন দূতাবাস ও দেশে সক্রিয় রয়েছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা বৈঠক চলছে হরহামেশাই। জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রবিবার দিবাগত রাতে বেইজিং গেছে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। চীন সফরে নেতৃত্ব দিচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান। আওয়ামী লীগ নেতারা বলছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করাসহ চীনের সহায়তার প্রশ্ন গুরুত্ব পাবে তাঁদের প্রতিনিধি দলের এই চীন সফরে। এ ছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে তাঁদের দলের পক্ষ থেকে ভারত ও চীন সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর বিষয়ক সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026