1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি বেসরকারি মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত, আবেদনের নির্দেশ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচনের সম্ভাবনা জার্মান ফুটবল কিংবদন্তি ম্যানুয়েল নয়্যারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ

বাণিজ্যিক অনুমতি ১০০ ফুট সড়ক থাকলেই রাজউক এলাকায় মানতে হবে শর্ত প্লট পরিবর্তনে দিতে হবে নির্ধারিত ফি অনুমতি না নিয়ে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এলাকার ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটারের মধ্যে সড়কের প্রশস্ততা ১০০ ফুট থাকলে প্লট পরিবর্তন করে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেবে সংস্থাটি। এসব প্লট পরিবর্তনে দিতে হবে নির্ধারিত ফি। এর মধ্যে গুলশান, বনানী এলাকায় আবাসিক প্লট পরিবর্তন করে বাণিজ্যিক প্লটে রূপান্তর করতে কাঠাপ্রতি ১ কোটি টাকা ফি দিতে হবে। বারিধারা ও উত্তরায় প্লট পরিবর্তনে দিতে হবে ৫০ লাখ টাকা। এ ছাড়া সুপারিশ করা এলাকায় আগে থেকে বাণিজ্যিক ব্যবহার করা প্লটসমূহের মালিকদের ৬ মাসের মধ্যে অনুমতি নিতে হবে। না হলে আইনগত ব্যবস্থা নিতে পারবে রাজউক। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে রাজউকের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা (প্রথম ও দ্বিতীয় পর্ব) এলাকার আবাসিক প্লটগুলো বাণিজ্যিক প্লটে পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, আবাসিক প্লটগুলো বাণিজ্যিক প্লটে পরিবর্তনের জন্য প্লটসংলগ্ন রাস্তার প্রশস্ততা ন্যূনতম ১০০ ফুট হতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026