1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত অন্তত ৮৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে পশুপালক ও কৃষকদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় একজন কর্মকর্তা পশুপালক ও কৃষকদের সংঘর্ষে প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রী ড্যানিয়েল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মাঙ্গু জেলায় সোমবারের হামলার ঘটনায় ৮৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেছেন, হামলায় অনেকে আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা জানাননি তিনি। এছাড়া হামলাকারীরা অনেক বাড়িঘর ধ্বংস করেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখন গৃহহীন হয়ে পড়েছেন।

প্লাটো রাজ্যের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থা (এসইএমএ) বলেছে, হামলার পর হাজার হাজার মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছেন।

অঞ্চলটি নাইজেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চল ও খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মাঝের বিভাজন রেখায় অবস্থিত। ওই অঞ্চলে বছরের পর বছর ধরে জাতিগত ও ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটছে।

সর্বশেষ এই সহিংসতার ঘটনা কেন ঘটেছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে পশুপালক ও কৃষকদের মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা প্রায়ই ঘটে। ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা অনেক গ্রামে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আক্রমণ চালায়।

জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার এসইএমএর তল্লাশি ও উদ্ধারকারী দলের পরিচালক জুনি বালা বলেছেন, তারা বুধবার ওই এলাকাটি পরিদর্শন করেছেন।

এএফপিকে তিনি বলেন, আমরা বাড়িঘর জ্বলতে দেখেছি। সেখানকার তরুণরা ক্ষুব্ধ থাকায় আমরা বেশি দূরে যেতে পারিনি।

বৃহস্পতিবার দেশটির পুলিশ বলেছে, এই সহিংসতার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেছেন, সংঘর্ষস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র: এএফপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026