1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

নিয়োগে শামুকগতি বেকাররা নিরাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

অনার্স শেষ করেই ২০১৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) ‘সহকারী ব্যবস্থাপক (সাধারণ)’ পদে আবেদন করেছিলেন সুরভী খানম। এরপর মাস্টার্সের পাট চুকিয়ে সুরভী বিয়ে করে এখন কন্যাসন্তানের মা। ভুলেই গিয়েছিলেন বাপেক্সে আবেদনের কথা। ২০২২ সালের জুলাইয়ে ৭ বছর পর আচকা লিখিত পরীক্ষার প্রবেশপত্র যায় তাঁর গ্রামের বাড়ির ঠিকানায়। ঢাকায় এসে সেই পরীক্ষায় অংশও নেন তিনি। এরপর লিখিত পরীক্ষার ফলের আর খোঁজ নেননি সুরভী। বাপেক্স অফিসে গিয়ে জানা যায়, সম্প্রতি এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, তবে মৌখিক পরীক্ষা কবে হবে তা এখনও অজানা।

সুরভী খানমের মতো অনেকেই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ার এমন গতিহীন ঘূর্ণিতে পড়ে হাঁপিয়ে উঠছেন। খোদ জনপ্রশাসন মন্ত্রণালয় বারবার তাগাদা দিয়েও সরকারি নিয়োগে গতি আনতে পারছে না। পড়াশোনা শেষ করে সবাই সরকারি চাকরির পেছনেই ছোটেন। একদিকে সীমিত পদের কারণে তুমুল প্রতিযোগিতা, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ায় সময় ক্ষেপণে নিরাশ চাকরিপ্রত্যাশীরা। সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগ কার্যক্রমে শীর্ষ কর্মকর্তাদের অনাগ্রহ, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ, দুর্নীতি এবং মামলাসংক্রান্ত কারণে সরকারি নিয়োগে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিরাশার মধ্যেও আশার খবর হলো– বিসিএসের গতি বাড়াতে এবং নিয়োগের সময় কমিয়ে আনতে গত ১১ মে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026