1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

আওয়ামী লীগের সামনে ভোট ও বিএনপির আন্দোলন পাঁচ সিটির ভোটে দলীয় প্রার্থীর জয় দরকার, বিএনপিকেও রাজনীতির মাঠ দখলের সুযোগ না দেওয়া—দুই দিক চিন্তায় রেখে আওয়ামী লীগের কৌশল।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

একদিকে পাঁচ সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ, অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের মুখে মাঠ নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় থাকবে ক্ষমতাসীন দলটি। দুই দিকই সামলাতে হচ্ছে বলে দলটির নেতারা বলছেন।

বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি থাকলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি অব্যাহত রেখে মাঠে থাকবে। আর বিএনপির কর্মসূচি না থাকলে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় জোর দেবে। চলতি মে এবং আগামী জুন মাসজুড়েই রাজপথ ও নির্বাচনের মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী দল তাদের আন্দোলন আরও জোরদার করার চেষ্টা চালাবে, সেটিও বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যে পরিকল্পনা করেছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের দল এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সর্বাত্মক প্রচারে নামার নির্দেশনা দিয়েছিল। এ লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আলাদা কমিটিও করেছে। তবে বিএনপি ও সমমনা দলগুলো নতুন করে সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করার পর আওয়ামী লীগের কৌশল কিছুটা পাল্টেছে। বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি রাখা হচ্ছে। আর দলের রাজনৈতিক কর্মসূচির ফাঁকে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026