1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

বোর্ড চেয়ারম্যানের অভিযোগ ক্ষমতার দাপট দেখাতে ওয়াসাতে সুবিধামতো প্রশাসন তৈরি করেছেন তাকসিম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সংস্থাটিকে অনিয়ম, অপচয় ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন ওয়াসা বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি অভিযোগ করেছেন, তাকসিম এ খান ওয়াসাকে ব্যক্তিগত সম্পদের মতো ‘স্বৈরাচারী’ কায়দায় পরিচালনা করেন। তাকসিম ওয়াসা বোর্ডকে দীর্ঘ দিন ধরে অবমাননা করলেও বর্তমানে তা চরম পর্যায়ে পৌঁছেছে।

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া লিখিত অভিযোগে এসব কথা বলেছেন। তাতে বিষয় হিসেবে লেখা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের ওয়াসা বোর্ডের সঙ্গে অসহযোগিতা, অসদাচরণ এবং পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন আইন ১৯৯৬–এর বিধি অমান্যকরণ প্রসঙ্গে।

মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগে বোর্ড চেয়ারম্যান বলেন, ঢাকা ওয়াসার ভেতরের অবস্থা খুবই খারাপ। যে ব্যক্তিই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে কথা বলেন, তাঁকেই তিনি চাকরি থেকে অপসারণ করেন। এমডি ঢাকা ওয়াসার বাজেটে কোটি কোটি টাকা বিভিন্নভাবে লুকিয়ে রাখেন এবং ইচ্ছামতো বাজেট–বহির্ভূত খরচ করেন। এমডি তাকসিম ক্ষমতার দাপট দেখাতে নিজের সুবিধামতো প্রশাসন তৈরি করে রেখেছেন।

সাম্প্রতিক সময়ে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের সঙ্গে ওয়াসা বোর্ডের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে ওয়াসা প্রশাসনের কিছু বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করে। বোর্ড চেয়ারম্যানের এসব উদ্যোগের কারণে এমডি তাকসিম ক্ষুব্ধ। তিনি বোর্ড চেয়ারম্যানকে নিয়ে অস্বস্তিতে আছেন। বোর্ড চেয়ারম্যানকে চাপে রাখতে তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমডির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ জানালেন বোর্ডের চেয়ারম্যান। ঢাকা ওয়াসার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026