1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রাশিয়ার নিষিদ্ধ তেল ইউরোপে রপ্তানি, ভারতের বিরুদ্ধে ব্যবস্থা চায় ইইউ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কিনছে ভারত। এরপর সেই তেল পরিশোধন করে আবার ইউরোপের বাজারে বিক্রি করছে দেশটি। ভারতের এমন কার্যক্রমের দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কূটনীতিক জোসেপ বোরেল।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়ে বলেছে, ইইউর এ বক্তব্য আসে জোসেপ বোরেলের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বৈঠকের আগে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে বোরেল বলেন, ‘রাশিয়ার অপরিশোধিত তেল থেকে ভারত যদি ডিজেল অথবা গ্যাসোলিন তৈরি করে ইউরোপে পাঠায়, তাহলে সেটি অবশ্যই নিষেধাজ্ঞাকে পাশ কাটানো। সদস্যদেশগুলোকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’

গতকাল মঙ্গলবার রাতে ভারত-ইইউ বাণিজ্য ও প্রযুক্তি কাউন্সিলের নির্ধারিত বৈঠক ছিল। এতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জোসেপ বোরেলেরও অংশ নেওয়ার কথা। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বিষয়টি তিনি উত্থাপন করবেন বলে জানিয়েছিলেন জোসেপ বোরেল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026