1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ধারাবাহিক কর্মসূচি শুরু আজ শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণে পদযাত্রায় শোডাউনের প্রস্তুতি, নিষ্ক্রিয় নেতাদের প্রতি সতর্কবার্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

সরকারবিরোধী ধারাবাহিক আন্দোলন শুরু করেছে বিএনপি। সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে ঘোষিত জনসমাবেশ কর্মসূচির বাইরে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা করবে দলটি। এবার প্রতিটি কর্মসূচিকেই গুরুত্ব দিচ্ছে তারা। নিজেদের সাংগঠনিক অবস্থান যাচাই করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে বলা হয়েছে নেতাকর্মীকে। আন্দোলনের এ পথ ধরে সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে চাচ্ছে দলটি। লক্ষ্য অর্জনে প্রায় প্রতিদিন দায়িত্বশীল নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন দলের হাইকমান্ড। একই সঙ্গে দলের নিষ্ক্রিয় নেতাদের প্রতি সতর্কবার্তাও দিয়েছে দলটি। দুই সপ্তাহ বিরতি দিয়ে শনিবার চার পর্বে ৮২ সাংগঠনিক জেলায় জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যা শেষ হবে ২৬ মে। কর্মসূচি সফল করতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের মাঝে ইতোমধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

এ কর্মসূচির বাইরে নতুন করে ঢাকা মহানগরকেন্দ্রিক পৃথক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মহানগর দক্ষিণের উদ্যোগে আজ দুপুর ২টায় বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থাকবেন। একই দিন একই সময়ে উত্তরের উদ্যোগে বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করে রামপুরা আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা হবে। এ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026