1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

মহাবিপদেও সৈকতে সেলফি : প্রতিমন্ত্রীকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ফোনে বলেছিলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’
আজ রোববার (১৪ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড়ের তথ্য নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানান।
মহাবিপদ সংকেত ঘোষণা করার পরেও আমরা দেখেছি যে, সমুদ্র সৈকতে বিভিন্ন মানুষ যাতায়াত করছে। আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না- একজন সংবাদিকের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ডেফিনেটলি আছে। মহাবিপদ সংকেত দেওয়ার পরে কিন্তু সৈকত খালি হয়ে গেছে। শুধু সৈকত নয়, সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটিবন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেটা দেখে আর্ম ফোর্স ডিভিশনের পিএসওর সঙ্গে কথা বলেছি। তিনি এর পরে বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ- সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় কিন্তু আমরা তাদের হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ ছিল না। এমনকি গতকাল (শনিবার) রাত সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে বলেছিলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’ পরে আমরা ডিসির সঙ্গে কথা বলার পরে বিজিবি সৈকত খালি করেছে।’
সাংবাদিকদের উদ্দেশে এনামুর রহমান বলেন, ‘আপনি যেটা বলেছেন, এটা সত্যি… কিন্তু সরকার চুপ করে থাকে না, সরকার অ্যাকশন নিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026