1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রাজধানীর ৬৮টি স্থানে অপরাধে সক্রিয় ৪১১ হিজড়া সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পাঠানো ডিএমপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে বলা হয়, হিজড়াদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের পুনর্বাসিত করতে প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে হিজড়াদের চাঁদাবাজির অভিযোগ শোনা যায় প্রায়ই। রাস্তার সিগনাল, যানবাহন, বাসাবাড়ি, দোকানপাটসহ আবাসিক এলাকায় হিজড়াদের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিয়েছে পুলিশ। হিজড়াদের পুনর্বাসনে সুপারিশও করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পাঠানো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিবেদনে বলা হয়, ৪১১ হিজড়া রাজধানীর ৬৮টি স্পটে ছিনতাই, চাঁদাবাজি ও যৌনকর্মে তৎপর। তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি ডিএমপি পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তাঁদের পুনর্বাসিত করতে কিছু সুপারিশও তুলে ধরেছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন গত শনিবার প্রথম আলোকে বলেন, প্রথমে হিজড়ারা রাজধানীর যেসব স্পটে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত, সে বিষয়ে তাঁদের তালিকা তৈরি করা হয়। পরে তাঁদের দলনেতাদের নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে যেতে বৈঠক করা হয়। বৈঠকে হিজড়া নেতারা রাস্তার মোড়ে মোড়ে আর চাঁদাবাজি করবেন না বলে অঙ্গীকার করেন। এরপর তাদের সংশ্লিষ্ট স্থানগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। খ. মহিদ উদ্দিন বলেন, তাঁদের পুনর্বাসন বা নতুন কর্মসংস্থান সৃষ্টি করা না হলে ভবিষ্যতে তাঁরা রাস্তার মোড় বা ক্রসিংয়ে আবার ফিরে আসতে পারেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026