1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

খালেদা জিয়ার সাথে মান্নার সাক্ষাৎ প্রশ্নই আসে না : নির্বাচনে যাওয়া প্রসঙ্গে খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

 

গতকাল সোমবার রাত সোয়া ৮টায় গুলশানে ফিরোজাতে প্রবেশ করেন মান্না। সাড়ে ৯টার সময় বের হন তিনি।

কী কী বিষয়ে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছে জানতে চাইলে- মাহমুদুর রহমান মান্না বলেন, অনেক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রথমে নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। জবাবে বেগম জিয়া বলেছেন, ‘আমি অসুস্থ। আমার যে সমস্যা তার চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার দিচ্ছে না।’
সরকার বলছে, আপনার রাজনীতি করতে কোনো বাধা নেই। আমরা আন্দোলনের সহায়ক হিসেবে আপনাকে চাচ্ছি, এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বেগম জিয়া বলেন, ‘আপনারা যারা আন্দোলনে আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।’

কেউ কেউ বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া উচিত মান্নার এমন প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, ‘প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কোনো এলাও করবো না।’

ঈদের পরও বিএনপির এখনো কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই- এমন কথার জবাবে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করে বলেন, এটা ঠিক হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেয়া যাবে না, জানান মাহমুদুর রহমান মান্না।

ইতোপূর্বে বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করলেও এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষ নেতা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026