1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

দেশব্যাপী করমেলা শুরু মঙ্গলবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ২৭৪ বার দেখা হয়েছে

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের মত এবারও সারাদেশব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ শ্লোগানকে সামনে রেখে এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।
আগামী ১৩ নভেম্বর মঙ্গলবার দেশব্যাপী করমেলা শুরু হচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি ৭০টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।
ঢাকায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ রোববার এনবিআর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবছরের মত এবারের মেলায়ও করদাতারা আয়কর বিবরণীর ফরম জমা দিতে পারবেন। নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নেওয়ার সুযোগ রয়েছে পুরনো করদাতাদের।
তিনি জানান, একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতার শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন বলেন, মেলা আয়োজনের পাশাপাশি করনেট সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।এর মধ্যে রয়েছে জনপ্রতিনিধিদের জন্য ই-টিআইএন বাধ্যতামূলক করা, উপজেলা পর্যায়ে কর অফিস সম্প্রসারণ এবং ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের জন্য জরিপ কার্যক্রম পরিচালনা করা।
তিনি আরো বলেন, বর্তমান ৩৫ লাখ ই-টিআইএনধারীর সংখ্যাকে আগামী ২ বছরে ৫০ লাখে উন্নীত করা হবে। বর্তমানে মাত্র ২০ লাখ আয়কর রিটার্ন দাখিল হচ্ছে। রিটার্ন দাখিলের এই সংখ্যা ৩৫ লাখে উন্নীত করা হবে।
সংবাদ সম্মেলন শেষে এনবিআর চেয়ারম্যান করমেলা প্রচারণার জন্য ট্রাক শোভাযাত্রার উদ্বোধন করেন।
২০১০ সালে প্রথমবারের মত ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে।
উল্লেখ্য, এবারের মেলায় সহজে রিটার্ন দাখিলের জন্য প্রতিটি করাঞ্চলের জন্য আলাদা বুথ থাকবে। ই-পেমেন্টের সুযোগ থাকবে। করদাতাগণকে মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন, ই-টিআইএন এবং চালান ফরম সরবরাহ করা হবে। করদাতারা মেলায় শুল্ক, ভ্যাট, সঞ্চয় অধিদফতর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে কোন তথ্য জানতে পারবেন। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।
এদিকে, আগামীকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেরা করদাতাদের সম্মানিত করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026