1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিএন‌পি নির্বাচ‌নে আস‌ছে, কোনো স‌ন্দেহ নেই : কা‌দের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৬২ বার দেখা হয়েছে

বিএন‌পি নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে এ ব্যাপা‌রে কোনো স‌ন্দেহ নেই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এমন মন্তব্য ক‌রেন।

নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী লীগ শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোনো উৎসব না থাকার বিষ‌য়ে প্রতি‌ক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন, বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই তা জা‌নি না। ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।

রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে ওবায়দুল কা‌দের ব‌লেন, এটা নির্বাচনী আই‌নের সুস্পষ্ট লঙ্ঘন। যে বক্তব্য গতকাল রাজশাহী‌তে দি‌য়ে‌ছে‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌রে কেউ দি‌তে পারে না। গ‌রম গরম ভাষণ আন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া, নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পষ্ট লঙ্ঘন।

ই‌সির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাইলে তিনদি‌নের ম‌ধ্যে ই‌সি‌কে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, মেরুকরণ সমীকরণ চল‌ছে। আমরা সময় চাই‌বো।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক এ‌কেএম এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026