1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে বসছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৮০ বার দেখা হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান কি হবে তা নিয়ে শনিবার দিনভর বৈঠক করবে বিএনপি।

দুপুর থেকে শুরু হওয়া এ বৈঠক চলবে রাত পর্যন্ত। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতারা।

বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছেন।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নেতারা।

এছাড়া রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিএনপির নেতাদের একটি বৈঠকের কথা রয়েছে।

নির্বাচনে যেতে হলে শনিবার বা রোববারের মধ্যে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতেই হবে বিএনপিকে। কারণ, রোববারের মধ্যে কোন দল কোন জোটের সঙ্গে ‘নির্বাচনী মোর্চা’ করবে- তা কমিশনকে (ইসি) লিখিতভাবে জানাতে হবে। এমনকি দলীয় ‘প্রতীক’ কার স্বাক্ষরে বরাদ্দ করা হবে, তার নাম ও নমুনা স্বাক্ষরসহ ইসিকে জানাতে হবে।

ইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি সব নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সচিব হেলালুদ্দীন আহমদ।

বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তাদের দল। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশি-বিদেশিরাও বিএনপিকে এবার নির্বাচনে অংশ নেওয়ার জোর পরামর্শ দিচ্ছেন। বিগত দশম সংসদ নির্বাচন বর্জনের মতো আর ‘ভুল’ না করার অনুরোধ করছেন তারা। একই সঙ্গে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026