1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ২২১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গণভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র প্রদানের নির্দেশ দেন।’
প্রধানমন্ত্রীর সাথে আজ বিকেলে গণভবনে ৮টি ইসলামী দলের সংলাপ শেষে ওবায়দুল কাদের এ ব্রিফিং করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সাথে বিরোধী দল ও জোটের সংলাপের আলোচ্য বিষয় তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন।
বর্তমানে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ৪ জন মন্ত্রী রয়েছেন। এরা হচ্ছেন, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026