1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এরশাদের নেতৃত্বে জাপার জোটের সঙ্গে সংলাপ আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৩১৭ বার দেখা হয়েছে

জাতীয় পার্টি (জাপা) সহ দলটির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সংলাপ আজ সোমবার। সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে অনুষ্ঠেয় এ সংলাপে ইউএনএ’র ৩৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাপা ও ইউএনএ’র চেয়ারম্যান এইচএম এরশাদ।

প্রতিনিধি দলে এরশাদসহ জাপার ২৮ নেতা এবং জোট শরিকদের মধ্য থেকে ৫ জন থাকছেন। ৩৩ জনের এই তালিকা ইতোমধ্যে আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে বলে গতকাল রবিবার ইত্তেফাককে জানিয়েছেন জাপার মহাসচিব ও ইউএনএ’র মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। সংলাপ শেষে আজ রাতে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ ইতোমধ্যেই বলেছেন, ‘সংলাপে প্রধানমন্ত্রীর কাছে জাপা আসন চাইবে। আগামী নির্বাচনে জাপাকে কতটি আসন দেওয়া হবে সে বিষয় জানতে চাওয়া হবে। এরপর খাওয়া-দাওয়া করে চলে আসব।’ রুহুল আমিন হাওলাদার ইত্তেফাককে বলেন, সংলাপে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো। আশা করছি সংলাপে আমাদের দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকবে না।

এরশাদ ছাড়াও প্রতিনিধি দলে জাপা নেতাদের মধ্যে থাকছেন- রওশন এরশাদ, জিএম কাদের, এবিএম রহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা এমপি ও নুরুল ইসলাম ওমর। আর জোট শরিকদের মধ্যে থাকছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নান ও মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক ও যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026