1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ২৭২ বার দেখা হয়েছে

এক বছর আগে এই নেপালেই কান্নায় বিদায় নিয়েছিল বাংলাদেশের কিশোররা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের কাছে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা। চিরচেনা মঞ্চে আবারও ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ কিশোররা। তবে এবার প্রতিপক্ষ ছিল আলাদা। নেপাল নয়, বাংলাদেশ মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। তাতে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল গেলবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে উঠে গেছে ফাইনালে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে বিকেল পৌনে ৩টায় স্বাগতিক নেপাল খেলবে পাকিস্তানের বিপক্ষে।

এর আগে ২০১৫ সালে প্রথম কিশোর সাফের ফাইনালে এই ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।সিলেটে অনুষ্ঠিত আসরে টাইব্রেকারে শেষ হাসি হেসেছিল বাংলার ফুটবলাররা। তিন বছর পর বয়সভিত্তিক এই আসরে আবারও মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। কম প্রস্তুতি নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নেপাল যাওয়া মেহেদি হাসানদের জন্য ফাইনালের পথে বাধা হতে পারেনি ভারত। গতবারের মতো এবার আর শেষ চারে থেমে যেতে হলো না মোস্তফা আনোয়ার পারভেজের দলের।

নেপালের বিপক্ষে গ্রুপসেরা ম্যাচে লাল কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারেননি দলের অন্যতম সেরা গোলরক্ষক মিতুল মারমা। তবে তার জায়গায় গোলবারের নিচে যিনি দাঁড়ান তিনিই ট্রাইব্রেকার হিরো হয়ে দলকে নিয়ে গেলেন ফাইনালে। ম্যাচের ১৭ মিনিটেরে মাথায় গোল করে এগিয়ে যায় ভারত। ওই গোলেই তারা ফাইনাল দেখছিল। কিন্তু বাংলাদেশের কিশোররা হাল ছাড়েনি। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে যায় লাল-সবুজের দল। তাতে গোল করে ১-১ গোলের সমতা করে। এরপর টাইব্রেকারে জিতে ফাইনালে উঠে যায় মেহেদি হাসানরা। আগামী ৩ নভেম্বর ফাইনালে নেপাল বা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026