1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের যে ১৬ সদস্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ২৩০ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন সামনে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসতে আগামী বৃহস্পতিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের তালিকা চূড়ান্ত করা নিয়ে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদকিদের এ তথ্য দেন জানান ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

জানা গেছে, সংলাপে বিএনপি থেকে সর্বোচ্চ ৫ জন, গণফোরাম থেকে ৩ জন, জেএসডি থেকে ৩ জন, নাগরিক ঐক্য থেকে ২ জন ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনধি হিসেবে ৩ জন অংশ নিবেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়া ঐক্যফ্রন্টের অন্য ১৫ সদস্য হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, জেএসডির আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এসএম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য আ ব ম মোস্তফা আমিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026