1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের প্রাক্‌–প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

হেলালউদ্দীন আহমদ বলেন, তফসিলের পর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাদকসেবী, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সব ব্যাংকে ঋণখেলাপিদের তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।

সচিব বলেন, আবহাওয়া অধিদপ্তর বৈঠকে জানিয়েছে, ডিসেম্বরের শেষে প্রচণ্ড শীত থাকবে। জানুয়ারির প্রথম ১০ দিন শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026