1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলারের নিচে নামল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ৮০ ডলারের নিচে নেমেছে। মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পর বাজারে নতুন করে এক আর্থিক সংকটের উদ্বেগ দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার ব্রেন্ট ক্রুডের দাম জানুয়ারি শুরুর পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দামও ডিসেম্বরের পর থেকে সর্বনিম্নে ঠেকেছে।

এরই ধারাবাহিকায় মঙ্গলবারও জ্বালানি তেলের দামে পতন দেখা দেয়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল নামে ৭৯ দশমিক ৯০ ডলারে। অন্যদিকে ডব্লিউটিআই এর দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৯৩ ডলার নেমেছে।

সিলিকন ভ্যালি ব্যাংকের এ আকস্মিক পতনের পর অন্যান্য ব্যাংকগুলোর উদ্বেগ বেড়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নজরদারির গতি কিছুটা কমিয়ে দিতে পারে কি না, তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

তেলের দাম কমার বিষয়ে সিএমসি মার্কেটসের একজন বিশ্লেষক লিওন লি বলেছেন, ‘অপরিশোধিত তেলের দামের ওপর সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের প্রভাব তো পড়েছেই, তার পাশাপাশি চীনের দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধারেরও প্রভাব পড়েছে। কারণ চীনে কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ থেকে সরে আসার পর ধারণা করা হচ্ছিল যে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে সেটি প্রত্যাশা মোতাবেক পুনরুদ্ধার করতে পারছে না। যার প্রভাবই পড়েছে তেলের দামে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026