1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

করোনায় আক্রান্ত ১ লাখ ৯২ হাজার, মৃত দেড় সহস্রাধিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৯২ হাজার ৬০৫ জন। মারা গেছে এক হাজার ৫৫৮ জন।

 

গতকাল বুধবার আক্রান্ত হয়েছিল এক লাখ ১৫ হাজার ১৭৫ জন। মারা গিয়েছিল ৮৭৬।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯০৫ জন। মারা গেছে ৬৮ লাখ ১৪ হাজার ৮৭৫ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৬৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫০ হাজার ১৩৩ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৯৫৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ২৬৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৭৬ হাজার ১৯০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৩৪৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৩১০ জনের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026