1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

ভিসা জালিয়াতি, ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

জাল নথির মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা।

কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নথি জমা দিয়েছিলেন, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তাকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করা ওই শিক্ষার্থীরা কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলেন। পাঞ্জাবের জালন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ওই ৭০০ জন ভিসার আবেদন করেছিলেন।
জালন্ধরের ওই ব্যক্তি, শিক্ষার্থী পিছু ১৬ থেকে ১৮ লাখ রুপি নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেননি ভারতীয় শিক্ষার্থীরা। এরপর তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করেন জালন্ধরের ওই ব্যক্তি। কিন্তু পরবর্তী সময়ে কানাডার অভিবাসন দফতর তদন্ত করে দেখে, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি জাল! সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস, ডিটি নেক্সট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026