1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

রমজানে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

আসন্ন রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু থাকবে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

 

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস শেষে হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, বর্তমানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত। ডলার সঙ্কটের এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তে গত বছরের শেষে ব্যাংকের অফিস সময় ১ ঘণ্টা কমানো হয়।

এর আগে, গত ১৩ মার্চ রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি নির্ধারণ করে দেয় সরকার। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত অফিস বিরতি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে রোজার এই অফিসসূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিপরিষদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026