1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা, কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো বেশ জোরে, আবার কখনো গুড়িগুড়ি। বেলা বাড়ার পর ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলেও জানানো হয়েছে।

এছাড়া খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাপক শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026