1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত; নিহত বেড়ে ১৯০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন। নিখোঁজ রয়েছেন ৩৭ জন।

প্রবল ঘূর্ণিঝড়ে মালাউই-এর বহু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং উপড়ে গেছে গাছপালা। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে। তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক বিভাগের কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, দক্ষিণ মালাউইতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি অনেক খারাপ। অনেক জায়গা বন্যায় প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। একইসঙ্গে বন্ধ হয়ে গেছে মোবাইল পরিষেবা। এটা আরও ভয়ানক হয়ে উঠছে।

কালেম্বা বলেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি যোগ করেন, উদ্ধার অভিযানে আমাদের ভারি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। কিন্তু সেগুলো বৃষ্টির কারণে যেতে পারছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026