1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

একের পর এক দুর্ঘটনা ঢাকার গ্যাসলাইনে মৃত্যুঝুঁকি গ্যাস দুর্ঘটনা রোধে নিয়মিত নজরদারি নেই। বছরে একবার গ্রাহক–আঙিনায় যাওয়ার কথা থাকলেও তা করা হয় না।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

যেসব পাইপলাইনের মাধ্যমে রাজধানী ঢাকায় মানুষের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হয়, সেসব পাইপলাইনের মেয়াদ ছিল ৩০ বছর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১০ বছর পরও ওই সব পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই গ্যাস সরবরাহের লাইনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই গ্যাসের সরবরাহ লাইনে লিকেজ (ছিদ্র) পাওয়া যাচ্ছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

বাধ্যবাধকতা থাকলেও পাইপলাইনে ছিদ্র তৈরি হয়েছে কি না, সেটি ঠিকমতো তদারক করা হয় না। আবার কোনো সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার সময় গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রেও গাফিলতি দেখা যায়। বিশেষ করে ২০২১ সালের জুন মাসে মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশের তদন্তে এসেছে—তিতাসের বিচ্ছিন্ন করা সংযোগের পাইপলাইন থেকে গ্যাস জমে ওই দুর্ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও সিদ্দিকবাজারে ভবনের বিস্ফোরণের ঘটনাতেও একই ধারণা করছে পুলিশ। মগবাজার, সায়েন্স ল্যাব ও সিদ্দিকবাজারে বিস্ফোরণে মারা গেছেন ৩৯ জন। আর গ্যাসলাইনে ছিদ্রের কারণে দেড় বছর আগে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মারা গেছেন ৩৪ জন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026