1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

সরকারের কৃচ্ছ্রসাধন নতুন গাড়ি কেনা যাবে না, তেল-বিদ্যুৎ কম ব্যবহার করতে হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকি আছে আর সাড়ে তিন মাস। এ সময়ে নতুন করে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রোববার নতুন পরিপত্রে বলেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

এ ছাড়া উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না এবং সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

 

 

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এসব প্রযোজ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণপ্রতিষ্ঠান ছাড়া) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এ ছাড়া উন্নয়ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত এ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থ শতভাগ এবং বি ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। আর সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

আপ্যায়ন, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য মনিহারি, যেমন কম্পিউটার ও আনুষঙ্গিক যেমন বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাব খাতে বরাদ্দকৃত অর্থের ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ। উন্নয়ন বাজেটে নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয়, যেমন মোটরযান, জলযান ও আকাশযান বন্ধ থাকবে।

এদিকে এ, বি ও সি ক্যাটাগরি–নির্বিশেষে যেসব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্তির জন্য নির্ধারিত এবং কোনোক্রমেই মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই, সেসব প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে, উন্নয়ন বাজেটের অধীনে শর্তাবলি প্রযোজ্য হবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026