1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ্যে ধূমপান ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে হাইকোর্টে রিট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

প্রকাশ্যে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) জনস্বার্থে এ রিট দায়ের করেন। রোববার (১২ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারী।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রিট আবেদনে জনসম্মুখে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুতু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে। রিটে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে পাবলিক প্লেসে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, জনসম্মুখে থুথু ফেলা ও যত্রতত্র মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের কিছু অংশে থুথু ফেলা নিয়ে জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশে সার্বজনীনভাবে এ ধরনের কোনো আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তবধর্মী উদ্যোগ নেই।

বিষটির গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন থুথু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার জন্য আবেদন করছি। প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন অনুসারে সর্বস্তরে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ ও থুথু ফেলার শাস্তি কার্যকর করার অনুরোধ করছি। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026