1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

রাজধানীর বনানী কড়াইল বস্তির বেলতলা নামক স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

তবে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখন ড্যাম্পিংয়ের কাজ করছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সর্বশেষ নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা ড্যাম্পিংয়ের কাজ করছে। হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও পরে আরও সাতটি ইউনিট পাঠানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026