1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

হাঁটু ব্যথা দূর করবে কিছু ঘরোয়া উপায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

হাঁটু ব্যথা দেখা দিলে তা অবহেলা করার সুযোগ নেই। কারণ এই ব্যথার কারণে স্বাভাবিক জীবনযাপনে ঘটে ব্যঘাত। তখন হাঁটাচলাও কষ্টকর হয়ে ওঠে। যাদের ওজন কিছুটা বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া নির্দিষ্ট বয়সের পরে আমাদের হাঁড়ের ক্ষয় হতে শুরু করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। তাই হাঁটু ব্যথা দেখা দিলে শুরুতেই সচেতন হতে হবে।

চলুন জেনে নেওয়া যাক হাঁটু ব্যতা দূর করার কিছু ঘরোয়া উপায়-

নিয়মিত শরীরচর্চা

শরীরচর্চা বা ব্যায়াম আপনাকে অনেক অসুখ থেকে দূরে রাখতে পারে। সেজন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। হাঁটু ব্যথা দূর করার জন্য কিছু ব্যায়াম দারুণ কার্যকরী। এক্ষেত্রে হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, তাই চি, ইয়োগা ইত্যাদি ব্যায়াম বেশ কার্যকরী। ব্যায়ামের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যয় করতে হবে।

স্ট্রেন্থেনিং এক্সারসাইজ

নিয়মিত ব্যায়াম করলে পায়ের পেশি ও হাড় শক্তিশালী হয়। এক্ষেত্রে স্কোয়াট, লেগ রেইজসহ নানা ধরনের এক্সারসাইজ করা দরকারি। এতে হাঁটু ব্যথা থেকে তো বাঁচবেন, সেইসঙ্গে দূরে থাকবে আরও অনেক অসুখ।

কমাতে হবে ওজন

ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ বাড়তি ওজন ডেকে আনে বাড়তি অসুখও। হাঁটুর ব্যথা তার মধ্যে অন্যতম। ওজন বেশি হলে শরীরের ভার তার উপরে গিয়ে পড়ে। ফলে হাঁটুর ব্যথা আরও বাড়তে থাকে। তাই এক্ষেত্রে ওজন কমানো অন্যতম কার্যকরী উপায়। ডায়েটে পরিবর্তন ও শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো সম্ভব।

সঠিক খাবার খান

বাইরের সব ধরনের খাবার বাদ দিন। চেষ্টা করুন ঘরে তৈরি খাবার খাওয়ার। সেইসঙ্গে এড়িয়ে যাবেন ভাজাপোড়া ও অতিরিক্ত মসলাদার খাবার। খাবারের তালিকায় রাখুন তাজা ফল ও সবজি। এ ধরনের খাবারে থাকা ফাইবারসহ নানা পুষ্টি উপাদান শরীর সুস্থ রাখে। ফলে দূরে থাকে নানা অসুখ।

স্ট্রেচিং করতে হবে

হাঁটু ব্যথা দূর করার ক্ষেত্রে কার্যকরী হতে পারে স্ট্রেচিং। সেজন্য প্রতিদিন পায়ের স্ট্রেচিং করুন। এতে খুব সহজেই হাঁটুর ব্যথা দূর করা সম্ভব হবে। হাঁটুর ব্যথা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026