1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন তিন দিনের শুভেচ্ছা সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ইয়ামালের পাশে দাঁড়ালেন বর্ণবাদের বিরুদ্ধে ভিয়েনায় ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হবে ‘দেলুপি’ বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যখাতে সংস্কার ও সম্প্রসারণের ঘোষণা হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি, বোমা হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।

নিশীত বলেন, ‘এটা প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে তা সাধারণ মানুুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে ভয়ানক হবে।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে জানিয়ে এখানে এসেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। যারা হামলা চালিয়েছে পুলিশ তাদের আড়াল করেছে।

কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী ও সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক এবং হাতাহাতি শুরু হয়। এরপরই কেন্দ্রীয় প্রতিন্ত্রীর গাড়িবহরের হামলা চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে তৃণমূল তাদের দলীয় কার্যালয়ে বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলেছে। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কীভাবে গাড়িবহরে হামলা, গুলি-বোমা হামলার ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026