1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২৮শ সরকারি ভবন ভূমিকম্প ঝুঁকিতে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

তুরস্কের ভূমিকম্প ভয় দেখাচ্ছে রাজধানী ঢাকাকেও। যে কোনো সময় ঢাকাতেও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তাই ভূমিকম্পে করণীয় ঠিক করতে শিগগিরই একটি গাইডলাইন দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ঢাকা শহরের সরকারি ভবনগুলোর ওপর একটি সমীক্ষা করেছে রাজউক। তাতে ৩ হাজার ২০০টি ভবন সমীক্ষা করে ২ হাজার ৮০০ ভবনই ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে। এর মধ্যে ২৪০টি ভবন রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। রাজউক বলছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করতে হবে আর অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো যত দ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

রাজউক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, তুরস্কের মতো ঢাকায়ও যদি সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম চালানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে নেই। রাজউকের কর্মকর্তাদের মধ্যে অনেকেই বলেছেন তুরস্ক একটি উন্নত দেশ, সেখানেই উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। ঢাকায় এই মাত্রায় ভূমিকম্প হলে ভবনগুলো মাটির নিচে দেবে যেতে পারে। উদ্ধার কার্যক্রমের জন্য রাস্তাও পাওয়া যাবে না। এসব বিষয় মাথায় রেখেই কর্মপরিকল্পনা করা দরকার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026