1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন তিন দিনের শুভেচ্ছা সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ইয়ামালের পাশে দাঁড়ালেন বর্ণবাদের বিরুদ্ধে ভিয়েনায় ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হবে ‘দেলুপি’ বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যখাতে সংস্কার ও সম্প্রসারণের ঘোষণা হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম চলছে। নিহতদের পরিবার সূত্র জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী তথ্যগুলো নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, দাগনভূইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকা জেলার নাহিদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের লাশ দ্রুত ফেরত চান পরিবার।
নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, মার্চ মাসে ইসমাইলের দেশে আসার কথা ছিল। তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছিল। নিহত রাজু আহমেদের বাবার নাম মো: মিলন। সন্তান হারিয়ে পরিবারের সকলে ভেঙে পড়েছে বলে জানান। নিহত আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, তার ছেলে আবুল হোসেন ও নাতি নাদিম দক্ষিণ আফ্রিকায় বিমান বন্দর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026