1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সাফ নারী অ-১৮ ফুটবল : পাকিস্তানকে ১৭ গোল দিয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮৮ বার দেখা হয়েছে

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ : সাফ নারী অ-১৮ ফুটবল চ্যাম্পিয়নশীপে আজ পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ভুটানে চলমান টুর্নামেন্টের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। পক্ষান্তরে এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। দলটি এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ১২-০ গোলে পরাজিত হয়। ফলে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ন্যুনতম ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশের নারীরা।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডাবল হ্যাট্রিকসহ সাত করেছেন মোসাম্মত সিরাত জাহান। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা বাংলাদেশের হয়ে ৭ মিনিটে প্রথম গোল করেন মারিয়া মান্ড। সিরাত জাহান ১০, ৩০, ৪৪, ৬২, ৭৩, ৭৬ এবং ৯০ মিনিটে ছয় গোল করেন তিনি। হ্যাট্রিকসহ চার গোল করা মারিয়া বাকি তিন গোল করেন ১৩, ২২ এবং ৭১ মিনিটে। শিউলি আজম দুই গোল করেন যথাক্রমে ৩২ ও ৬৯ মিনিটে।
খেলার প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে ছিল ৮-০ গোলে।
মঙ্গলবার সন্ধ্যায় একই ভেন্যুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বি গ্রুপের সেরা দল কারা হচ্ছে, তা নির্ভর করবে এ ম্যাচের ওপর। আসরের এ গ্রুপের তিনদল হলো- ভারত, ভুটান ও মালদ্বীপ। ইতোমধ্যে ভারত ৪-০ গোলে ভুটানকে এবং ভুটান ১৩-০ গোলে মালদ্বীপকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে মালদ্বীপ খেলবে ভারতের বিপক্ষে। সে ম্যাচে ন্যুনতম ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাাইনালে খেলবে ভারতীয়রা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026