1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩ অক্টোবর সারাদেশে ও ৪ অক্টোবর মহানগরে বিএনপির সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১৩ বার দেখা হয়েছে

দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩ অক্টোবর দেশের জেলায় জেলায় সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪ অক্টোবর মহানগরগুলোতে সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে দলটি।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় ৭ দফা ও ১২টি লক্ষ্যও ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে রোববার বেলা ২টায় জনসভা শুরু হয়। মঞ্চে লাগানো ব্যানারে জনসভার প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা হয়। পাশাপাশি মঞ্চে তার জন্য ফাঁকা রাখা হয় একটি চেয়ার, যদিও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া এখন কারাগারে। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা জনসভায় উপস্থিত রয়েছেন।

শনিবার ঢাকা মহানগর পুলিশ ২২ শর্তে বিএনপিকে এই জনসভা করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরই শনিবার দুপুর থেকেই মঞ্চ প্রস্তুতির কাজ শুরু করা হয়।

সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি। ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন। ঢাকায় গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করেছিল বিএনপি। এর পর এটাই বড় কর্মসূচি দলটির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026