1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর, ২০১৮: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতিসংঘ (ইউএন) সাধারণ পরিষদের ৭৩ ৩ম অধিবেশনে ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রী (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে ভাষণ দিবেন।
এ বছরে অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা : বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।’
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।
তিনি বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন।
আলী বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব নেতৃবৃন্দের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরবেন।
মাহমুদ আলী আরো বলেন, শেখ হাসিনা এখানে দু’টি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন। এর মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর গতিশীল ও বিচক্ষণ ভূমিকা এবং অপরটি তাঁর অসামান্য নেতৃত্বের জন্য।
প্রধানমন্ত্রী ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) এর দেয়া একটি ‘ইন্টারন্যাশনাল অ্যাসিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এ ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে (শেখ হাসিনা) ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে। আগামীকাল সন্ধ্যায় দু’টি অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড দেয়া হবে।
এছাড়া শেখ হাসিনা আগামীকাল বিকেলে জাতিসংঘ মহাসচিব এ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোমপিওর তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন।বাসস
তিনি ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফিরবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026