1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা রোববার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

আগামীকাল রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরের দিন হবে বাছাই। একাধিক প্রার্থী না থাকলে আগামী সোমবারই জানা যাবে কে হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

৩৫ বছরের বেশি বয়সী এবং এমপি নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন যে কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন। তবে লাগবে একজন এমপির প্রস্তাব এবং অপর একজন সংসদ সদস্যের সমর্থন। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি এমপিদের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

আওয়ামী লীগে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সংসদে। বিরোধী দল জাতীয় পার্টি ও অন্য দলগুলো রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না। ফলে আওয়ামী লীগের প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত। দলটি এখনও জানায়নি কে হতে যাচ্ছেন দলটির রাষ্ট্রপতি প্রার্থী। প্রার্থী চূড়ান্ত করতে গত বুধবার আওয়ামী লীগের সংসদীয় দল দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক দায়িত্ব দিয়েছে। আজ শনিবার না হলেও আগামীকাল প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।

বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026