1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

বেহেশতে নয়, দেশের মানুষ কষ্টে আছে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৯ বার দেখা হয়েছে

বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশেতে আছে’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশ বেহেশতে আছে কে বলেছেন আমি জানি না। তবে জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারেন।’ তবে দ্রব্যমূল্যের কারণে দেশের মানুষ কষ্টে আছে বলে স্বীকার করেন মন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে, এই অবস্থায় কোনো মানুষেই ভালো নেই। সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়।’

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও বাংলাদেশে না কমার কারণ ডলারের দাম। আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তবে এতে নতুন করে জ্বালানি তেলের দাম আরও বাড়বে না কমবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি তিনি। ট্যারিফ কমিশন শিগগির বসে মূল্যায়ন করবে বলে জানান মন্ত্রী।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার রয়েছে। তারাও ক্ষমতায় ছিল। কিন্তু সেই আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়।’

দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবীজুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বেড়েছে। আমরা সবাই বৈশ্বিক পরিস্থিতির শিকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়াই এখন আমাদের কাম্য।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026