1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

মালিতে উগ্রবাদী হামলায় নিহত ৪২ সৈন্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।

মালিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ এই সহিংসতা ঘটে রোববার তেসিত শহরে যেখানে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সোমবার সেনাবাহিনী ১৭ সৈন্য এবং চার বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়। একইসাথে এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ। আইএস সন্ত্রাসীরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে উগ্রবাদীদের হামলায় মালির সেনাবাহিনীতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়। দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সৈন্য প্রাণ হারায়।

সূত্র : বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026