1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

কিউবার তেল গুদামে ভয়াবহ আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

এখনো আগুন জ্বলছে কিউবার মূল তেল গুদাম মাতানজাসে। ভেনেজুয়েলা এবং মেক্সিকো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

কিউবার প্রশাসন জানিয়েছে বাজ পড়ে আগুন লেগেছে ওই তেল গুদামে। একটি তেলের ট্যাঙ্কারে প্রথমে আগুন লেগেছিল। কিন্তু তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখন মুহূর্তে তৃতীয় ট্যাঙ্কটিতে আগুন লেগেছে। আরো পাঁচটি ট্যাঙ্ক তার পাশে আছে। খবর: রয়টার্স, এএফপি

রাজধানী হাভানা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মাতানজাস তেল গুদাম। একে সুপার অয়েল ট্যাঙ্কার বলা হয়। এক একেকটি ট্যাঙ্কে তিন লাখ ব্যারেল করে তেল ধরে। ইতোমধ্যেই তিনটি ব্যারেলে আগুন লেগেছে। অর্থাৎ, প্রায় নয় লাখ ব্যারেল তেল নষ্ট হয়েছে। এতে বিপুল ক্ষতি হয়েছে কিউবার।

আগুনের পরিস্থিতি দেখতে গিয়ে আহত হয়েছেন কিউবার বিদ্যুৎমন্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যখন সেখানে ছিলেন, তখন একটি ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বস্তুত, আগুন নেভাতে গিয়ে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ১৭ জন নিখোঁজ। ১২০ জন আহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026