1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুল পৌঁছেছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

শস্য সরবরাহ অবরোধ এবং সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট রোধে একটি চুক্তির অধীনে ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজটি আজ সোমবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের পতাকাবাহী পোলারনেট ১২ হাজার টন ভুট্টা নিয়ে গত শুক্রবার চোরনোমস্ক থেকে যাত্রা করার পর ইজমিট উপসাগরের ডেরিন্স বন্দরে নোঙর করে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেরা এক টুইটে লিখেছিলেন, ‘এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার প্রতিটি পরিবারের কাছে আশার বার্তা পাঠায় যে, ইউক্রেন আপনাদের বঞ্চিত করবে না।’

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তির অধীনে মোট ১২টি জাহাজ বর্তমানে যাত্রা করার অনুমতি পেয়েছে। ‘ইউক্রেনের শস্যবাহী ১০টি জাহাজ দেশটির বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশে এবং দুটি জাহাজ অভ্যন্তরীণ অঞ্চলের দিকে রওনা হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ ২২ হাজার টন কৃষিপণ্য ইউক্রেনীয় বন্দর ছেড়ে গেছে। এর বেশিরভাগ ভুট্টা, সূর্যমুখী তেল ও সয়া।

ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজ সিয়েরালিওনের পতাকাবাহী রেজোনি গত ১ আগস্ট কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে যাত্রা করে। জাহাজটি এখনও লেবাননে তার গন্তব্যে পৌঁছায়নি।

মেরিন ট্রাফিক ওয়েবসাইট অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যায় জাহাজটি তুরস্কের দক্ষিণ উপকূলে নোঙর করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026