1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের ‘অভিযান’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৬৫ বার দেখা হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ফ্লোরিডার বাড়িতে ‘অভিযান’ চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ট্রাম্প জানান, পাম বিচে মার-এ-লাগো ‘এফবিআই এজেন্টদের একটি বড় দল দখল করেছিল’।

অভিযানটি ট্রাম্পের অফিসিয়াল কাগজপত্র নিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

২০২৪ সালে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন, এমন সম্ভাব্য খবর সামনে আসার পরই মূলত ট্রাম্পের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী বাহিনীর তদন্ত গতি পায়।

ওই অভিযানের সময় ট্রাম্প তার নিউইয়র্কের বাড়িতে ছিলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্পের দাবি তিনি সব প্রাসঙ্গিক সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন। তাই ‘আমার বাড়িতে অঘোষিত অভিযান প্রয়োজনীয় বা উপযুক্ত ছিল না’ বলে অভিযোগ করেন ট্রাম্প।

ট্রাম্প অভিযোগ করে বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে, আমেরিকা এখন সেই দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026