1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

আইএমএফের শর্তে বিদ্যুৎ গ্যাসেও দাম বাড়ার ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৪৫ বার দেখা হয়েছে

শুধু জ্বালানি তেল নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোরও ইঙ্গিত দিয়েছে সরকার। বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বাজেট সহায়তা হিসেবে সংস্থাটির কাছে আনুষ্ঠানিক ঋণ প্রস্তাব দেওয়ার আগেই সরকারের এমন চিন্তাভাবনা গত মাসে ঢাকা সফরে আসা মিশনকে জানানো হয়। মিশনটির সঙ্গে সরকারের রাজস্ব ও আর্থিক ব্যবস্থাপনায় আরও কিছু সংস্কার নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী মাসে ঋণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এ জন্য আইএমএফের আরেকটি মিশনের ঢাকায় আসার কথা রয়েছে।

দেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমার প্রবণতা যখন মানুষের মাঝে কিছুটা আশার সঞ্চার করছিল, তখন গত শুক্রবার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম উচ্চহারে বাড়িয়েছে, যা গড়ে প্রায় ৪৭ শতাংশ। এর বিরূপ প্রভাব ইতোমধ্যে জনজীবনে পড়েছে। বাজারে জিনিসপত্রের দাম এবং পরিবহন ভাড়া এক লাফে অনেক বেড়েছে। জীবনযাত্রার পাশাপাশি শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আইএমএফ অবশ্য মনে করে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও সারের দাম নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026