1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় ১৫ শিশু, চার নারীসহ নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১৫ শিশু ও চার নারীসহ ৪৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামিক জিহাদের সম্মতিতে গাজার স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত উভয়পক্ষ হামলা অব্যাহত রাখে।

শুক্রবার থেকে শুরু হওয়া এবারের হামলায় ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। অন্যদিকে, পালটা রকেট নিক্ষেপ করে জবাব দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। এতে তিন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। আরও ৩১ জন সামান্য আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছেন, ‘যত দিন প্রয়োজন হবে তত দিন পর্যন্ত অভিযান চালাবে ইসরায়েল।’

২০২১ সালের মে মাসে ইসরায়েলের ১১ দিনের টানা হামলার পর গত শুক্রবার আবার বিমান হামলা চালু করে ইসরায়েল। গত বছরের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026