1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

জাতীয় শোক দিবস পালনে প্রাথমিকে ১৩ কোটি টাকা বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবস পালনে ১৩ কোটি ৩১ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুর করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শোক দিবস পালনে প্রতি বিভাগীয় অফিসের জন্য বরাদ্দ হয়েছে ১৫ হাজার টাকা। জেলা পর্যায়ের প্রতিটি প্রাথমিক শিক্ষা অফিসে বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার টাকা। পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট পাচ্ছে ৫ হাজার টাকা। এছাড়াও উপজেলা পর্যায়ে প্রতিটি স্কুলে এ দিবস পালনে ব্যয় করা হবে ২ হাজার টাকা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২২-২৩ অর্থ বছরে স্কুলগুলোর জন্য উৎসব-অনুষ্ঠানের জন্য বরাদ্দ ৪৪ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা। মূলত এ দিবসের ব্যয় এই অর্থ বরাদ্দ থেকে মিটানো হবে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিটি বিদ্যালয়কে এই অর্থ বিধি অনুযায়ী খরচ করতে হবে। শোক দিবস পালন ছাড়া এ টাকা খরচ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026