1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

শুধু বৈধ আয়ে পাচারের টাকা ফেরতের সুযোগ : এনবিআর চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার যে সুযোগ দেওয়া হয়েছে তা শুধু বৈধ উপার্জনকারীদের জন্য। প্রকৃত অর্থে কালো টাকার মালিকদের এই সুযোগ দেওয়া হয়নি।

রবিবার (৭ আগস্ট) সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় পাচারের অর্থ ফেরত আনার সুযোগ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

একইসঙ্গে গত অর্থবছরের রাজস্ব পরিস্থিতি এবং চলতি বছরের আদায় বাড়ানোর কার্যক্রম তুলে ধরেন তিনি। এ সময় রাজস্ব বোর্ডের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

রহমাতুল মুনিম বলেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার সুযোগ দেওয়া নিয়ে পত্রিকায় অনেক সমালোচনা হয়েছে। সেজন্য এর একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল।

তিনি উল্লেখ করেন, কেউ যদি বিদেশে টাকা জমা রাখেন বা কোনও বৈধ আয় থাকে, তবে সেই টাকা দেশে আনলে তিনি লাভবান হবেন। আমরা তাদের জন্য এ সুযোগ রেখেছি। এজন্য তাদের কোনও প্রশ্ন করা হবে না। কেউ তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইবে না। এই টাকা দেশে এলে অর্থনীতির মূল স্রোতে যুক্ত হবে। ফলে বিনিয়োগ বাড়বে ও রাজস্ব আদায়ে গতি বাড়বে।’

তিনি বলেন, অর্থ ফেরত আনার এমন সুযোগ দিয়ে বিশ্বের অনেক দেশ ভালো ফল পেয়েছে।

এ বিষয়ে ইতিবাচক প্রচারের জন্য মিডিয়াকে অনুরোধ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকার মালিকের সংখ্যা কম। যারা বৈধভাবে আয় করে তারাই বেশি।

রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ বলেন, ‘আসলে এটাকে কালো টাকা বলা যায় না। অনেকের অপ্রদর্শিত আয় আছে। তিনি দেশের বাইরে টাকা রেখেছেন। কিন্তু কোনও কারণে রিটার্নে তা দেখাতে পারেননি। তাদের জন্য বাজেটে সুযোগ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026