1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

চীনে লকডাউনে ৮০ হাজার পর্যটক আটকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৯ বার দেখা হয়েছে

চীনের হাওয়াইয়ের পর্যটন কেন্দ্র সানিয়া শহরে কোভিড লকডাউনের কারণে প্রায় ৮০ হাজার পর্যটক আটকা পড়েছেন। চীনের সম্প্রতি কোভিড সংক্রমণ বেড়ে গেছে। সেখানে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে সানিয়া শহরে গণপরিবহন স্থগিত করা হয়। এবং শহরের অভ্যন্তরে মানুষের চলাচল সীমিত করা হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আটকা পড়া পর্যটকদের ৭ দিন থাকতে হবে এবং যাওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

 

শুক্রবার (৫ আগস্ট) শহরের ডেপুটি মেয়র হি শিগাং বলেন, প্রায় ৮০ হাজার পর্যটক শহরে রয়ে গেছে। ২৩ জুলাই থেকে সানিয়া শহরে যারা এসেছেন তাদের শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত হাইনান প্রদেশ ছেড়ে যেতে পারবে না।

দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপপুঞ্জের সানিয়া শহরে ১০ লাখের বেশি মানুষের বসবাস। সেখানে রোববার নতুন করে ৪৮৩টি কেস শনাক্ত হয়েছে। হাইনান দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত শহরটিতে ১ আগস্ট থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ৮২৭টি কোভিড কেস রেকর্ড করা হয়েছে। ২৪০ টি নিশ্চিত হওয়া কেস এবং ১৭৩টিতে উপসর্গহীন সংক্রমণ রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং কোম্পানি ভ্যারিফ্লাইটের তথ্য অনুসারে শনিবার সানিয়া ছেড়ে যাওয়া ৮০% এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজ্য সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, সানিয়া থেকে ছেড়ে যাওয়া সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পর্যটক শহর ছেড়ে যেতে চান তাদের অবশ্যই গত সাতদিনে পিসিআর টেস্টে কমপক্ষে ৫টিতে নেগেটিভ ফলাফল আসতে হবে।

 

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর প্রথম কোভিড নিয়ে চীন কোভিডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026